ব্রেকিং নিউজঃ

এমপি আজিম খুনের পেছনে ভারত জড়িত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) হত্যাকাণ্ডের ঘটনায় দুই দেশের সম্পর্কে কোনো অবনতি ঘটবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ বুধবার ধানমন্ডির নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, কিভাবে এ হত্যালাণ্ড ঘটল এ বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য পাওয়ার চেষ্টা চলছে। এ ঘটনায় ভারত কোনোভাবেই জড়িত নয় বলে জানান মন্ত্রী। যারা আটক হয়েছেন তারা সবাই বাংলাদেশি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ঝিনাইদহের এই আসনটি সন্ত্রাসপ্রবণ এলাকা। এখন পর্যন্ত যাদের এ ঘটনার জেরে আটক করা হয়েছে, তারা সবাই বাংলাদেশি।

এর আগে গত ১১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যান। এরপর ১৬ মে তার সঙ্গে শেষ কথা হয় পরিবারের সঙ্গে।

এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে বুধবার তার ভাড়া করা ফ্ল্যাট থেকে আজিমের লাশ উদ্ধার করা হয়।

আনোয়ারুল আজিম ঝিনাইদহ-৪ আসনের তিনবারের সংসদ সদস্য এবং ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আনোয়ারুল আজিম আনারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930