ব্রেকিং নিউজঃ

জিয়াউর রহমান বাকশালে যোগ দেননি: মির্জা ফখরুল

জিয়াউর রহমানের বাকশালে যোগ দেওয়া নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জিয়াউর রহমান বাকশালে যোগ দেননি।’

মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় ফখরুল একথা বলেন। জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা হয়।

এর আগে গত ১৮ মে রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, ‘আজ এদেশের এত উন্নয়ন সমৃদ্ধির একটাই কারণ, তাহলো সরকারের ধারাবাহিকতা। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর কাছে আবেদন করে বাকশালের সদস্য হয়েছিলেন। কিন্তু বিএনপি এবং মির্জা ফখরুল বাকশালকে গালিতে পরিণত করতে চান।’

ফখরুল বলেন, ‘কয়েক দিন আগে মেজর (অব.) হাফিজ সাহেব আমাকে ফোন করলেন। আমাকে জানালেন, ওবায়দুল কাদের বলেছেন জিয়াউর রহমান বাকশালে যোগ দিয়েছিলেন। এই কথাটা কবে কোথায় উঠেছে আমরা কেউ জানি না।’

‘সে সময় মেজর (অব.) সাহেব জিয়াউর রহমান স্টাফ প্রধান ছিলেন’ জানিয়ে বিএনপি মহাসচিব ফখরুল বলেন, যখন বাকশালের ফরম সবাইকে দেওয়া হচ্ছে। সব সরকারি কর্মকর্তাকে বাধ্যতামূলকভাবে বাকশালে যোগ দিতে হবে। তখন সেনাবাহিনীর উপ-প্রধান জিয়াউর রহমান। তার কাছেও সেই ফরম এসেছিল। জিয়াউর রহমান বাংলা খুব ভালো বুঝতেন না; যেটা জটিল শব্দ। ওনি হাফিজ সাহেবকে কাগজ দেখিয়ে বললেন— হাফিজ দেখো তো এর মধ্যে কী আছে? হাফিজ সাহেব বললেন বাকশালে যোগ দেওয়ার কথা। তখন তিনি বলেন- তুমি এক কাজ করো, ফরমটা সবচেয়ে নিচের ফাইলে রেখে দাও। অর্থাৎ তিনি বাকশালে যোগ দেননি।’

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930