ব্রেকিং নিউজঃ

একমাস খাওয়াবেন ১ হাজার দিনমজুরকে তাহসান

নিজের প্রথম অ্যালবামের ডেট টেপ ও ঈর্ষা গানের কাগজটি বিক্রি করলেন গায়ক তাহসান। করোনার সংকটের এই সময়টায় লড়াইয়ে অংশ নিতেই সম্প্রতি নিজের এগুলো নিলামে তোলেন এ গায়ক।

করোনার কারণে দেশের চলমান লকডাউন পরিস্থিতিতে  অনেক দিনমজুর মানুষ যারা দিন আনে দিন খায় তারা আছেন কঠিন বিপদে। কাজ নেই তাই ঘরে খাবারও নেই। নিলামে বিক্রি হওয়া টাকায় তাহসান এমন এক হাজার মানুষকে এক মাস খাওয়াবে বলে জানালেন।

অনলাইন নিলামে তাহসানের প্রথম অ্যালবামের ডেট টেপ ও ঈর্ষা গানের কাগজটি নিলামে উঠেছে সাড়ে সাত লাখ টাকা। ডেট টেপ ও গান লেখার কাগজের ভিত্তি মূল্য ধরা হয়েছিল তিন লাখ টাকা।

জানা গেছে আমিন হাসান নামের একজন ৭ লাখ ৫০ হাজারে এই নিলাম জিতেছে। নিলামের এই অর্থ যাবে স্যার ফজলে হাসান আবেদ ফাউন্ডেশনে। নিলামের এই টাকা দিয়ে তিন হাজার মানুষকে এক মাস খাওয়াবে ব্র্যাক।

আর আমিন হাসান প্রিয় শিল্পীর কাছ থেকে নিলামে পাওয়া এই দুটি মূল্যবান বস্তু তার স্ত্রী ও মেয়েকে উপহার দিতে চান। মা ও মেয়ে দুই প্রজন্ম তাহসানের ভক্ত। নিলামে জয়ী আমিন হাসান এর বেশি কিছু সে বলতে চান না। তাহসানও তাকে ধন্যবাদ জানিয়েছেন।

নিলামে বিক্রির বিষয়টি নিয়ে তাহসান নিজেও অবাক হওয়ার কথা জানালেন। কারণ একটা কাগজে লেখা লিরিকের জন্য, আর একটা ছোট ক্যাসেটের জন্য মানুষ এত টাকা দেব কি না চিন্তা থাকা তাহসা দেখলেন তার ভক্তদের মধ্যে সত্যিই কেউ  এতো টাকা দিয়ে কিনে নিয়েছেন।

তাহসান বলেন, প্রথমে ভেবেছলাম এতো টাকা দেবে কিনা। এতো দাম ধরা ঠিক হবে কিনা।  আমার মনে হয়েছিল, আমার হয়তো লাখো, কোটি ভক্ত আছে। কিন্তু আমি তো সবার জন্য এটা করছি একজনের কাছের এটার মূল্য থাকলেই হলো।

আমার মনে হচ্ছিল, যাঁরা আমার কাজ দেখেছে, তাঁরা এই দুটি বস্তুর মূল্য বুঝবে, এই আত্মবিশ্বাস আমার ছিল। আমি খুবই খুশি যে আমার ত্যাগটা ভালোভাবে কাজে লাগবে। আমার কাছে মহা মূল্যবান এই দুটি বস্তুর থেকে আয়কৃত টাকা ভালো জায়গায় যাবে। যিনি নিলাম জিতেছেন, তাঁকে সামনাসামনি ধন্যবাদ জানানোর জন্য অপেক্ষা করছি।

‘অকশন ফর অ্যাকশন’ ফেসবুক পেজ থেকে এই নিলাম কার্যক্রমের লাইভ আয়োজনটি দারুণ জমেছিল গতকাল রাতে। একসময় এ আয়োজনের লাইভে আসে তাহসানের গানের বন্ধু ব্ল্যাক ব্যান্ডের টনি ও জন। তিন বন্ধুর অনলাইন আড্ডা লাইভে ভিন্নমাত্রা যোগ করে। ভক্তরাও নানা রকমের মন্তব্য জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

‘অকশন ফর অ্যাকশন’ নিলামে বাংলাদেশের বিভিন্ন অঙ্গনের তারকারাও আছেন। সবার ভক্তদের কাছে অনুরোধ জানিয়ে তাহসান বলেন, প্রত্যেক তারকার অকশনে আবেগের মূল্যটার দিকে যেন আমরা নজর দিই। আমি যখন প্রথম অ্যালবামের ডেট টেপ ও গানের কাগজটা নিলামে তোলার কথা বলছিলাম, অনেকে অনাগ্রহ দেখিয়েছিল। গিটার বা কি-বোর্ড দিয়ে দেন, একটা কাগজ আর টেপ বিক্রি হবে কি না। আমার কথা হচ্ছে, এটা অনেকের কাছে দেখতে কাগজ কিংবা একটা টেপ মনে হলেও, আমার জীবনের মহামূল্যবান একটা জিনিস, যা আমার ভক্তরাই বুঝতে পারবেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930