ব্রেকিং নিউজঃ

দেশের ৮ অঞ্চলে বয়ে যাচ্ছে তাপদাহ

দেশের আটটি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের দাবদাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, পাবনার ঈশ্বরদী, টাঙ্গাইল, রাজশাহী, নীলফামারীর সৈয়দপুর, চট্টগ্রামের সীতাকুণ্ড, রাঙ্গামাটি, ফেনী ও যশোরের ওপর দিয়ে মৃদু দাবদাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মঙ্গলবার দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

রাতের তাপমাত্রাও সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বয়ে যেতে পারে দমকা হাওয়া।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031