ব্রেকিং নিউজঃ

প্রবাসে কারাবন্দি বাংলাদেশির সংখ্যা নিয়ে যা জানালেন ড. মোমেন

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আবদুল মোমেন বলেছেন, পৃথিবীর বিভিন্ন দেশে ১১ হাজার বাংলাদেশি প্রবাসী কারাবন্দি রয়েছেন।

সবচেয়ে বেশি কারাবন্দি আছেন সৌদি আরবে। সেখানে প্রায় ৬ হাজারের মতো প্রবাসী কারাগারে রয়েছেন। সৌদির পরে সবচেয়ে বেশি বন্দি রয়েছেন কাতার ও কুয়ালালামপুরে।

রোববার কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মোমেন বলেন, যেসব দেশে বাংলাদেশি কারাবন্দি রয়েছেন, সেসব দেশের দূতাবাসকে নির্দেশনা দেওয়া হয়েছে প্রতি মাসে একাধিকবার কারাগার পরিদর্শন করার জন্য। তারা পরিদর্শন করে বন্দিদের তথ্য সংগ্রহ করবেন এবং তাদের দেশে ছাড়িয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

এর আগে ড. মোমেনের নেতৃত্বে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প, ঘুমধুম ট্রানজিট ক্যাম্প এবং খুরুশকুল আশ্রয়ণ কেন্দ্র পরিদর্শন করেন কমিটির সদস্যরা।

রোহিঙ্গা ক্যাম্পের সরেজমিন চিত্র সরকারের কাছে সুপারিশ হিসেবে তুলে ধরা হবে। সরকার পরবর্তীতে সেই বিষয়গুলো বিবেচনা করে ব্যবস্থা গ্রহণ করবেন বলে মন্তব্য করেন ড. মোমেন।

এ সময় তিনি হুশিয়ারি দিয়ে বলেন, ক্যাম্পে যেসব এনজিও স্থানীয়দের বাদ দিয়ে রোহিঙ্গাদের চাকরি দেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031