ব্রেকিং নিউজঃ

৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট নবায়নে তাগিদ দিয়েছে সৌদি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীনতার পর বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়া ৬৯ হাজার রোহিঙ্গা নাগরিকের পাসপোর্ট নবায়নের বিষয়ে তাগিদ দিয়েছে সৌদি সরকার।

এ বিষয়ে দেশটির উপস্বরাষ্ট্রমন্ত্রী নাসের বিন আবদুল আজিজ আল-দাউদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করে।

রোববার দুপুরে রাজধানীর নিকুঞ্জে হোটেল লা মেরিডিয়ানে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও সৌদি আরবের উপস্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, দেশ স্বাধীনের পর বাংলাদেশ থেকে কিছু রোহিঙ্গা সৌদি আরবে গিয়েছিল। তবে এর সংখ্যা আমাদের জানা নেই। তারা (সৌদি) আমাদের জানিয়েছে ৬৯ হাজারের কথা।

মন্ত্রী বলেন, সৌদি আরবের নিয়ম অনুযায়ী পাসপোর্ট না থাকলে তাদের ফেরত পাঠিয়ে দেয়। সেক্ষেত্রে আমাদের সঙ্গে সৌদি আরবের একটি চুক্তি হয়েছিল, তারা রোহিঙ্গাদের ফেরত পাঠাবে না এবং তাদের কাগজ রিনিউ করে দেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে আমরা ধীরগতিতে যাচ্ছি কি না কিংবা আমাদের কোনো অসুবিধা আছে কি না, সেটা দেখার জন্য তারা এসেছিলেন।

এছাড়াও সৌদি প্রতিনিধিদলের সঙ্গে আমাদের উভয় দেশের সুবিধা-অসুবিধা নিয়ে আলাপ হয়েছে। আমাদের সীমান্ত রক্ষীবাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ, কোস্ট গার্ড ও পুলিশের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে।

সৌদি আরবে থাকা ৬৯ হাজার রোহিঙ্গার দায়িত্ব কোন রাষ্ট্র নেবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরব কিন্তু ফেরত পাঠাবে না কাউকে।

আবার সৌদি সরকার রোহিঙ্গাদের ওই দেশের নাগরিকত্ব দেবে না। তবে তারা কীভাবে থাকবে, সেজন্য তাদের কিছু ডকুমেন্ট প্রয়োজন। সেজন্য তারা আমাদের অনুরোধ করেছিল। আমরা গত বছর সেটি স্বাক্ষর করেছিলাম।

সৌদিতে অবস্থানরত রোহিঙ্গারা কি বাংলাদেশি পাসপোর্ট পাবে- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা তো বাংলাদেশি পাসপোর্ট নিয়ে গিয়েছিল। সুতরাং আমরা শুধু তাদের পাসপোর্ট রিনিউ করে দেব।

তাদের নাম-ঠিকানা পাসপোর্টে যেমন আছে, তেমনই থাকবে। বৈঠকে সৌদি উপস্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেশটিতে প্রায় ৩০ লাখ বাংলাদেশি কাজ করছেন। ভবিষ্যতে এ সুযোগ আরও বৃদ্ধি পাবে বলে আশ্বাস দিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের যত তাড়াতাড়ি মিয়ানমারে ফেরত পাঠানো যায়, সেটি নিয়ে তারাও কাজ করছেন। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা ওয়েভার রয়েছে।

ইউএই-এর সঙ্গে আমাদের কথা চলছে, ভবিষ্যতে ইউএই-এর সঙ্গে চুক্তি হবে। সৌদি আরব আমাদের সঙ্গে এ বিষয়ে সম্মত হয়েছে।

এবারের হজ নিরাপত্তা ও ব্যবস্থাপনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুন্দর ব্যবস্থাপনা হয়েছে। আমাদের দেশের ইমিগ্রেশন সিস্টেম চালু হয়ে গেছে।

এখানে ইমিগ্রেশন করে আর অপেক্ষা করতে হবে না। এদিকে সৌদি আরব রোড টু মক্কা বলে আরও একটি সিস্টেম চালু করেছে।

হজযাত্রীরা তাদের লাগেজ এখানে জমা দেবে আর সৌদিতে হজযাত্রীদের যে হোটেল রয়েছে, সেখানে তাদের লাগেজ পৌঁছে দেওয়া হবে। হজযাত্রীরা সুযোগটি নেবেন বলে তিনি আশা করেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930