ব্রেকিং নিউজঃ

সবাই প্রস্তুত থাকুন, আবারো ডাক আসবে: মেজর হাফিজ

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘আমি ১৯৭১ সালে দেখেছি দেশের সব শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেছিলেন।

আজকে ব্যক্তিগত লাভের জন্য দেশের সবকিছু ধ্বংস করেছে আওয়ামী লীগ। আগামী দিনে জনগণ সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলবে।

এই সরকারের পতন ঘটবে। সবাই প্রস্তুত থাকুন, আবারো গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক আসবে।’

শুক্রবার রাজধানীর গুশানের একটি হোটেলে এক ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় ইফতার মাহফিলের আয়োজন করেন বুয়েট ছাত্রদলের সাবেক নেতারা।

মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে হাফিজ উদ্দিন বলেন, ‘আমি জিয়াউর রহমানকে খুব কাছ থেকে দেখেছি। তার মতো নেতা দেখিনি। তার ঘোষণায় অনেকেই উজ্জীবিত হয়েছেন।

তার নেতৃত্বে আমরা ৫টি ক্যান্টনমেন্টে বিদ্রোহ ঘোষণা করেছিলাম। আজকে তাকে বলা হয় বেতনভুক্ত কর্মচারী। যারা বলেন- একথা বলার আগে তাদের লজ্জা হওয়া উচিত।

আমরা তো শেখ মুজিবুর রহমানকে ছোট করি না। যার যা অবদান তাকে তার সম্মান দিতে হবে। ইতিহাস তার সঠিক পরিমাপ নিরূপণ করবে।’

তিনি বলেন, ‘স্বাধীনতার চিন্তা আওয়ামী লীগের কখনোই ছিল না। তারা তো পূর্ব পাকিস্তানের স্বায়ত্বশাসনে বিভোর ছিল। তাদের নেতা তো পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন।

মুক্তিযুদ্ধে তো ধানাই-পানাই করার সুযোগ নেই। এদেশের ছাত্রসমাজের বিশাল অবদান স্বাধীনতা যুদ্ধে রয়েছে। অনেকেই জীবন উৎসর্গ করেছেন।’

‘ব্যক্তিগত লাভের জন্য আওয়ামী লীগ দেশের সবকিছু ধ্বংস করে ফেলেছে’ বলে মন্তব্য করে হাফিজ বলেন, ‘আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি, এতে কোনো সন্দেহ নেই।’

তিনি বলেন, ‘আজকে দেশে কথা বলা ও লেখার স্বাধীনতা নেই। ব্যাংকগুলো লুট হয়ে গেছে। এভাবে কি দেশ চলবে? বিএনপি অনেক করছে। জনগণকে বলব- আপনারা সবাই আমাদের সঙ্গে শামিল হোন।’

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী আ ন হ আক্তার হোসেনের সভাপতিত্বে ও বুয়েট ছাত্রদলের সাবেক সভাপতি আসিফ হোসেন রচির সঞ্চালনায় আরও বক্তব্য দেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এ্যাব) ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ, প্রকৌশলী শহীদুজ্জামান, প্রকৌশলী আব্দুল মতিন, প্রকৌশলী মাহবুব আলম, প্রকৌশলী একেএম আসাদুজ্জামান চুন্নু, প্রকৌশলী মামুন গাজী, প্রকৌশলী নেছার উদ্দিন প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930