ব্রেকিং নিউজঃ

বায়তুল মোকাররমে মুসল্লির ঢল রমজানের তৃতীয় জুমায়

এর আগে নামাজে অংশ নিতে মুসল্লিদের ঢল নামে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। নির্ধারিত সময়ের আগেই ধর্মপ্রাণ মুসলিমরা আসতে থাকেন মসজিদে।

আজানের পরপরই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মসজিদ।রমজানের তৃতীয় জুমার নামাজ শান্তিপূর্ণভাবে আদায় করেছেন মুসল্লিরা।

তার আগে বেলা ১১টা থেকেই মুসল্লিদের মসজিদে প্রবেশ করতে দেখা যায়। তখনো আজান দিতে প্রায় ১ ঘণ্টার মতো বাকি।

গুলিস্তানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায় করতে ধর্মপ্রাণ মুসলিমরা মসজিদে আসেন।

রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে তাদের নিজের সন্তানসহ স্বজনদের নিয়ে আসতে দেখা যায়।

জুমার নামাজে আল্লাহর দরবারে নিজেকে সঁপে দেন মুসল্লিরা। পরে পরিবার, দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়ায় অংশ নেন তারা।

এ সময় দেশের উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়।

এদিকে নিরাপত্তা জোরদারে ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পল্টন মোড় থেকে বায়তুল মোকাররম পর্যন্ত সতর্ক অবস্থানে দেখা যায় পুলিশ সদস্যদের।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031