ব্রেকিং নিউজঃ

দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪৯

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে তিনজনের এবং আক্রান্ত হয়েছেন ৫৪৯ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৫৫ জনে এবং আক্রান্ত ৬৪৬২ জন।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৩০৯টি, পরীক্ষা করা হয়েছে ৪৩৩২টি। মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, তিনজনের সবাই ষাটোর্ধ্ব বয়সী এবং তারা ঢাকার বাসিন্দা।

৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার। ১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930