ব্রেকিং নিউজঃ

১১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন যুবদলের সাধারণ সম্পাদক মুন্না

টানা ১১ মাস জেলে থাকার পর জামিনে মুক্তি পেলেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না।

মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে তিনি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান বলে জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর মিনহাজুল ইসলাম ভুইয়া মিনহাজ।

এ সময় কারাফটকে সংগঠনের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

গত বছরের ৭ মার্চ মুন্নাকে গ্রেফতার করা হয়। এরপর জামিনে মুক্তি পেলেও একের পর এক পেন্ডিং মামলায় তাকে কারাগারে আটক রাখা হয়। বর্তমানে তার মামলার সংখ্যা দাঁড়িয়েছে ২৩। এ সব মামলায় তিনি জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31