ব্রেকিং নিউজঃ

ধারাবাহিক ‘ফ্যামিলি ক্রাইসিস’

এনটিভিতে আজ রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’। নাটকটি প্রতি সপ্তাহের মঙ্গল ও বুধবার প্রচার হচ্ছে। মারুফ রেহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

নাটকটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শর্মিলী আহমেদ, মুনিরা ইউসুফ মেমী, রোজী সিদ্দিকী, মনিরা আক্তার মিঠু, শবনম ফারিয়া, রুনা খান, সোহেল খান, মুকিত জাকারিয়া, ডিকন নূর, শামীম হাসান সরকার, তামিম মৃধা, আফরিন শেখ রাইসা, সারিকা সাবা, সৌমিক, মিথিলা, রিয়া প্রমুখ।

ফ্যামিলি ক্রাইসিস একটি যৌথ পরিবারের গল্প। মধ্যবিত্ত এ পরিবারে আছেন গৃহকর্তা, তার স্ত্রী, তাদের একমাত্র সন্তান, বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ভাই, এক বোন আর তাদের মা।

এই পরিবারে একটা ফুরাতেই আরেকটার প্রয়োজন শুরু হয়। তারা যেমন সুখে হাসে তেমনি বাসা বাঁধে দুঃখও। স্কুলজীবনে থেকে সীমাবদ্ধতার মধ্য দিয়ে বেড়ে ওঠা গৃহকর্তাকে হিমশিম খেতে হয় সংসার জীবনেও।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031