ব্রেকিং নিউজঃ

বঙ্গবন্ধুর গণমুখী সমবায় আন্দোলন ছড়িয়ে দিতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গণমুখী সমবায় আন্দোলনকে দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

তিনি বলেছেন, বঙ্গবন্ধু সমবায়ের মাধ্যমে মানুষের অর্থনৈতিক উন্নয়ন করতে চেয়েছিলেন। সেজন্য গণমুখী সমবায় আন্দোলনকে তিনি গুরুত্ব দিয়েছিলেন, যেন মানুষ উন্নত জীবন পায়।

বঙ্গবন্ধু সমবায়ের মাধ্যমে সমাজকে যে পরিমাণ পরিবর্তন করতে চেয়েছিলেন তা তার সাড়ে তিন বছরের সময়কালে করা সম্ভব হয়ে ওঠেনি।

সোমবার ঢাকায় সমবায় অধিদপ্তরে বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

সমবায় প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করতে হলে সমবায় আইন ও বিধিকে যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সমবায় যেহেতু আর্থিক প্রতিষ্ঠান তাই এতে যে কোনো অব্যবস্থাপনা প্রতিষ্ঠানকে ধ্বংসের মুখে ঠেলে দেবে। তাই সমবায়কে শক্তিশালী করতে হলে যুগোপযোগী আইন তৈরি করে তা কার্যকর করতে হবে।

তাজুল ইসলাম সমবায় সমিতিগুলোর নিবন্ধন প্রদান এবং সেই সমিতিগুলোর বার্ষিক নিরীক্ষা কার্যক্রম ডিজিটালাইজেশনের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, সমবায় প্রতিষ্ঠানগুলোকে ভালোভাবে চালানোর জন্য স্বচ্ছতা ও জবাবদিহির ব্যবস্থা থাকতে হবে। সমবায় সম্পর্কে মানুষের মনে স্বচ্ছ ধারণা তৈরি করতে হবে। যেন মানুষ সমবায়ের সঙ্গে যুক্ত হয় এবং তার অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা তৈরি হয়।

মন্ত্রী এসময় যোগ্য সমবায়ী নেতৃত্ব তৈরি করার ওপর গুরুত্বারোপ করে বলেন, ভালো সাংগঠনিক নেতৃত্বদানকারী মানুষই পারবে গ্রামের মানুষকে একত্রিত করে সমবায়ের মাধ্যমে নিজেদের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করতে। সমবায় নেতৃত্ব তৈরিতে প্রশিক্ষণের ওপর দেন তিনি।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সচিব মোসাম্মৎ হামিদা বেগম এবং সভাপতিত্ব করেন সমবায় অধিদপ্তরের মহাপরিচালক মো. শরিফুল ইসলাম।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031