হবিগঞ্জে এসিল্যান্ড করোনা আক্রান্ত
হবিগঞ্জে আরো একজন সরকারি কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে পাঠানো রিপোর্টে বানিয়াচঙ্গ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান করোনা আক্রান্ত হয়েছে বলে জানানো হয়।
তিনি বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন বলে নিশ্চিত করেছেন বানিয়াচঙ্গ উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন খন্দকার।
এনিয়ে সোমবার দুপুর পর্যন্ত হবিগঞ্জ জেলায় মোট ৪৮জন করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ২জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও স্বাস্থ্য বিভাগের ৩জন ডাক্তার ২নার্সসহ মোট ১৭ জন কর্মচারী রয়েছেন।
করোনা আক্রান্ত হয়ে চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানের শ্রমিকের শিশু পুত্র আবাস তন্তবায়(৫)সিলেট শামছুদ্দীন হাসপাতালে শনিবার রাতে মারা গেছে। এদিকে হবিগঞ্জ জেলা সদরে কর্মরত দুই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হবিগঞ্জ সার্কিট হাউজে রাখা হয়েছে বলে জেলা প্রশাসক মো. কামরুল হাসান জানিয়েছেন।
