ব্রেকিং নিউজঃ

মিয়ানমার-ভারত সীমান্তে বেড়া দেওয়ার ঘোষণা অমিত শাহের

মিয়ানমার থেকে ভারতে অবাধ যাতায়াত বন্ধ করতে সীমান্তে বেড়া নির্মাণের ঘোষণা দিয়েছেনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। খবর এনডিটিভির

মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে গত কয়েকদিন ধরে বিদ্রোহী গোষ্ঠী ও সেনাবাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হচ্ছে।

এমন পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে মিয়ানমারের সেনাবাহিনীর অনেক সেনা পালিয়ে ভারতে চলে আসছেন।

আর সেনারা কোনো বাধা ছাড়াই প্রবেশ করতে পারার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে দেশটি। এর মাঝেই সীমান্তে বেড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার আসাম পুলিশ কমান্ডোদের প্যারেড অনুষ্ঠানে এ কথা জানান অমিত শাহ। তিনি বলেন, বাংলাদেশ সীমান্তের মতো মিয়ানমার সীমান্তও সুরক্ষিত করা হবে।

গত তিন মাসে পালিয়ে ভারতে চলে এসেছেন মিয়ানমারের জান্তাবাহিনীর প্রায় ৬০০ সেনা। তারা মিজোরামের লোয়াংলাই বিভাগে আশ্রয় নিয়েছেন। বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ঘাঁটি দখল করে নিলে জীবন বাঁচাতে এসব সেনা ভারতে চলে আসেন।

সীমান্তে বর্তমানে কোনো বেড়া না থাকায় ভারতের মানুষ মিয়ানমারে; অপরদিকে মিয়ানমারের মানুষ ভারতে অবাধে প্রবেশ করে থাকেন।

বেড়া স্থাপন সম্পন্ন হয়ে গেলে এই সুযোগ বন্ধ হয়ে যাবে। তখন সীমান্তে বসবাসকারী মানুষদের ভিসার প্রয়োজন হবে।

মিয়ানমার ও ভারতের সীমান্তবর্তী অঞ্চলে সাধারণ মানুষের অবাধ চলাচলের জন্য ১৯৭০ সালে ভারত ফ্রি মুভমেন্ট রিজিম (এফএমআর) তৈরি করে।

কারণ দুই দেশের সীমান্তে বসবাসরত মানুষের পরিবারের সদস্যরা দুই দেশ মিলিয়েই থাকেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930