ব্রেকিং নিউজঃ

পশ্চিমা ‘আজরাইল’ আপনাদের ‘জান কবজের জন্য’ রেডি: ভিপি নুর

পশ্চিমাদের ‘আজরাইল’ উল্লেখ করে আওয়ামী লীগ সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘আজরাইল আপনাদের জান কবজের জন্য রেডি আছে।’

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘ডামি নির্বাচনের ডামি সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার’ দাবিতে গণবিক্ষোভ পূর্ব সমাবেশে একথা বলেন তিনি।

এ সময় বক্তব্য দেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

তিনি বলেন, ‘আমরা যদি চুপ থাকি আন্দোলনে ব্যর্থ হই, আজরাইল আপনাদের জান কবজ করার জন্য রেডি আছে। সেই আজরাইল হচ্ছে পশ্চিমারা।

বঙ্গোপসাগরকেন্দ্রিক রাজনীতির জন্য তাদের আধিপত্য বিস্তারের জন্য পশ্চিমা ও ইউরোপীয়রা তাদের পলিসি বাস্তবায়ন করবে। এতে দেশ ও আমাদের ক্ষতি হবে। কিন্তু কী করব, এই ক্ষতির রাস্তা তো বর্তমান সরকার তৈরি করে দিয়েছে।

পত্রপত্রিকায় নিউজ হচ্ছে, একের পর এক দেশের গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে। গ্যাস নাই, জিনিসপত্রের দাম বাড়ছে। সরকারের মন্ত্রী-এমপিরা গরম গরম কথা বলছে, কাজতো তারা করতে পারবে না। কারণ দেশে বিদেশে তাদের বৈধতা নাই।’

এ সময় ভিপি নুর সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সমালোচনা করে বলেন, ‘দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য তাকে মন্ত্রী বানানো হয়েছে। তার কোনো গবেষণা নাই। শিক্ষা সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা নেই।’

নুর আরও বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস হচ্ছে। তার প্রতিবাদে আমরা দাঁড়িয়েছি।

এই অত্যাচারি সরকারের বিরুদ্ধে আমরা কথা বলে যাব। গণতন্ত্রের জন্য আমরা কথা বলে যাব। বাংলাদেশের নব্বই ভাগ জনগণ এই ভোট বর্জন করেছে।’

সমাবেশ শেষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930