ব্রেকিং নিউজঃ

সরকারের বিরুদ্ধে অনাস্থা জানিয়েছে জনগণ: গণতন্ত্র মঞ্চ

‘জনগণ এই সরকারের বিরুদ্ধে অনাস্থা জানিয়েছে’ বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলেন, ‘অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে সব দলের সঙ্গে আলোচনা করে নতুন করে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করে আন্দোলন জোরদার করতে জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।’

তারা বলেন, ‘যে সংবিধান মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়, মানুষের ন্যূনতম বাঁচার স্বাধীনতা নষ্ট করে, সেই সংবিধান এই দেশের সংবিধান না।

এই সংবিধান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখারই সংবিধান। শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে গিয়ে যা ইচ্ছা তাই করা হচ্ছে সংবিধানের নামে।

সেজন্য এমনকি আওয়ামী লীগ সরকার ভুলেই গেছে যে একটা সংসদ শপথ নিলে আরেকটা সংসদ বহাল থাকে না।’

শুক্রবার বিকালে পুরানা পল্টনের রোডে মেহেরবা প্লাজার সামনে এক সমাবেশ ও বিক্ষোভ মিছিলে নেতারা এসব কথা বলেন।

নেতারা বলেন, ‘মন্ত্রী-প্রতিমন্ত্রীরা জনগণের সঙ্গে তামাশা করে বলে বেড়াচ্ছেন যে আগামী ৭ দিনের মধ্যে সিন্ডিকেট ভেঙে দেবেন এবং মন্ত্রীরা সেটা না পারলে নাকি তাদেরকে ডিম ও জুতা ছুড়ে মারা যাবে।

আর ভোট না দেওয়ার শাস্তি হিসেবে ও ডামি নির্বাচনে অংশ না নেওয়ার কারণে সরকার নিত্য দ্রব্যমূল্যের দাম নাকি ইচ্ছা করেই বাড়িয়ে দিয়েছে।’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে এতে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দলের সহ-সভাপতি মো. সিরাজ মিয়া এবং ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক বাবুল বিশ্বাস বক্তব্য দেন।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930