ব্রেকিং নিউজঃ

শেখ হাসিনাকে আরও ৮ দেশের অভিনন্দন

বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতার, মিসর, লুক্সেমবার্গ, তুরস্ক, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ব্রাজিল।

অভিনন্দন বার্তায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে, ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের ভিত্তিতে আমাদের দুটি দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আপনার নতুন  মেয়াদে আরও গভীর ও সুদৃঢ় হবে।’

পৃথক বার্তায় মিসরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল সিসি বলেন, ‘এই উচ্চপদে আপনার পুনর্নির্বাচিত হওয়া বাংলাদেশের আরও অগ্রগতি অর্জনের লক্ষ্যে আপনার সক্ষম নেতৃত্বের প্রতি আপনার দেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন।’

তিনি বলেন, ‘মিসর ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণে আগামী বছরগুলোতে আমাদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।’

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভা তার অভিনন্দন বার্তায় শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। পাশাপাশি বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে শেখ হাসিনা সরকারের অর্জনের কথা উল্লে­খ করেন। লুলা ডি সিলভা আশ্বাস ব্যক্ত করেন যে, ‘সমাজে শান্তি ও সমৃদ্ধির জন্য বাংলাদেশ সব সময় ব্রাজিলের অবিচল অংশীদার হয়ে থাকবে।’

ব্রাজিলের প্রেসিডেন্ট জোহানেসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে তার এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকের কথা স্মরণ করেন যেখানে তাদের মধ্যে টেকসই উন্নয়নের পথ অনুসরণ করার এবং উভয় দেশের জনগণের সমৃদ্ধি ও কল্যাণের বিষয়ে আলোচনার সুযোগ হয়েছিল।

পৃথক বার্তায় কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল-থানি, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, লুক্সেমবার্গের ভাইস-প্রধানমন্ত্রী জেভিয়ার বেটেল শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে চতুর্থ মেয়াদে শপথ গ্রহণ করায় মালয়েশিয়ার সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।

প্রধানমন্ত্রী হিসাবে আপনার মেয়াদে শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে আপনার দেশকে অসাধারণভাবে পরিচালনা করেছেন এবং নিশ্চিত করেছেন যে, বাংলাদেশ এশিয়ার অন্যতম সাফল্যের নজির হিসাবে আবির্ভূত হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930