ব্রেকিং নিউজঃ

মঙ্গলবার থেকে রেস্টুরেন্টে বিক্রি করা যাবে ইফতার

ঢাকা মহানগরীর নিত্যপণ্যের দোকানগুলো খোলা রাখার নতুন সময়সীমা নির্ধারণ করে দিলো ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ সোমবার ডিএমপি’র এআইজি মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মহানগরীর বিভিন্ন পাড়া ও মহল্লায় অবস্থিত নিত্যপণ্যের দোকানগুলো প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টার পরিবর্তে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। সম্মানিত নগরবাসী এ সময়ের মধ্যে প্রয়োজনীয় দ্রবাদি ক্রয় করতে পারবেন।

তবে স্বীকৃত কাঁচা বাজার ও সুপার শপসমূহ পূর্বের ন্যায় প্রতিদিন সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। ওষুধের দোকান এবং জরুরি সার্ভিসগুলো এই নির্দেশের আওতায় আসবে না। ঢাকা মেট্রোপলিটন পুলিশ উদ্ভুত এ সংকট মোকাবেলায় সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে বলেও উল্লেখ করেন তিনি।

একইসাথে মহানগরীর প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট/রেঁস্তোরাগুলো আগামী ২৮ এপ্রিল, ২০২০ মঙ্গলবার থেকে ইফতারি প্রস্তুত করে বিক্রয় করতে পারবে। তবে কেউ ফুটপাতে কোন ধরণের ইফতারির পশরা বসিয়ে প্রদর্শণ ও ক্রয়-বিক্রয় করতে পারবে না।

সম্মানিত নগরবাসী প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট/রেঁস্তোরা থেকে ইফতারি ক্রয় করতে পারবেন। তবে রেস্টুরেন্ট/রেঁস্তোরায় বসে ইফতার গ্রহন করতে পারবেন না। ইফতারি বিক্রেতা এবং ক্রেতা সকলকে অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031