ব্রেকিং নিউজঃ

গাজা যুদ্ধের ১০০ দিনে নিহত ২৩ হাজারের বেশি ফিলিস্তিনি

গাজা যুদ্ধের ১০০ দিন পূর্ণ হলো। গত ৭ অক্টোবরের পর থেকেই অবরুদ্ধ উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরাইলি বাহিনী।

ব্যাপক ক্ষয়ক্ষতি ও ধ্বংসযজ্ঞের পরও শিগগির এ যুদ্ধ নিরসনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

বিশ্লেষকরা এই যুদ্ধকে ইসরাইল ও ফিলিস্তিনের এক দশকেরও বেশি সময় ধরে চলমান সংঘাতের ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত অধ্যায় হিসেবে আখ্যায়িত করেছেন।

ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ২৩ হাজার ৮৪৩ জন নিহত এবং ৬০ হাজার ৩১৭ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরাইলে নিহত হয়েছেন এক হাজার ৩০০ জনের চেয়েও বেশি মানুষ।

গাজার মোট দালানের ৪৫ থেকে ৫৬ শতাংশ ধ্বংস অথবা বড় আকারে ক্ষতির শিকার হয়েছে। গাজার ৩৬টি হাসপাতালের মধ্যে মাত্র ১৫টি আংশিকভাবে কার্যকর রয়েছে। বাকি ২১টির কার্যক্রম পুরোপুরি বন্ধ আছে।

ব্যাপক আকারে ক্ষুধা ও অনাহারে ভুগছেন পাঁচ লাখ ৭৬ হাজার ৬০০ ফিলিস্তিনি। গাজার ৬৯ শতাংশেরও বেশি স্কুল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

১৪২টি মসজিদ, ৩টি গির্জা ও ১২১টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে। স্কুল থেকে ঝরে পড়েছে ছয় লাখ ২৫ হাজার শিক্ষার্থী।

ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত ১৮ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।  ইসরাইলের উত্তর ও দক্ষিণ সীমান্ত থেকে দুই লাখ ৪৯ হাজার ২৬৩ ইসরাইলি বাস্তুচ্যুত হয়েছেন। পশ্চিম তীর থেকে বাস্তুচ্যুত হয়েছেন এক হাজার ২০৮ ফিলিস্তিনি।

সূত্র: আলজাজিরা 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930