ব্রেকিং নিউজঃ

সরকারি সহায়তা পেয়েছে প্রায় চার কোটি মানুষ: তথ্য অধিদপ্তর

করোনাভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগে সারাদেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে সরকারি ত্রাণ তৎপরতা অব্যাহত আছে। গতকাল রবিবার পর্যন্ত মানবিক সহায়তা হিসেবে ৭০ লাখ ৬৭ হাজ্জার ৯৩০টি পরিবার তথা তিন কোটি ৮১ লক্ষ ৫৮ হাজার ২৬৮ জনের কাছে সরকারের চাল ও নগদ টাকার সহায়তা পৌঁছেছে। এর বাইরে শিশুদের জন্যও আলাদাভাবে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাত দিয়ে তথ্য অধিদপ্তর থেকে আজ সোমবার দেওয়া এক তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, করোনা কারণে ছুটি ঘোষণার পর এ পর্যন্ত সরকারের পক্ষ থেমে এক লাখ ৪ হাজার ৪৩৪ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে বিতরণ করা হয়েছে ৮০ হাজার ৭৮০ মেট্রিক টন। দেশের ৬৪ জেলায় এ পর্যন্ত নগদ বরাদ্দ করা হয়েছে ৪৩ কোটি আটি লক্ষ ৮৯ হাজার ১৬৪ টাকা, এর মধ্যে এবং বিতরণ করা হয়েছে ৩৬ কোটি ১১ লক্ষ ৬১ হাজার ৭৪৫ টাকা। এছাড়া আলাদাভাবে শিশু খাদ্য সহায়তা হিসেবে বরাদ্দ ১০ কোটি ৬৫ লক্ষ পাঁচ হাজার টাকার মধ্যে ব্যয় হয়েছে ছয় কোটি ৫৯ লক্ষ ৩১ হাজার ৪৪৪ টাকা।

এদিকে পরিত্র রমজন উপলক্ষে দেশবাপী ৪৯৮টি ট্রাকে করে সাশ্রয়ী দামে এক হাজার ৬০০ মেট্রিক টন নিত্য প্রয়োজনীয় পণ্য টিসিবি’র মাধ্যমে বিক্রয় করা হয়েছে। এর মধ্যে রয়েছে, সয়াবিন তেল, মশুর ডাল, চিনি, ছোলা, পেয়াঁজ ইত্যাদি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930