ব্রেকিং নিউজঃ

ড. ইউনূসের কারাদণ্ড সরকারের প্রতিহিংসার প্রতিফলন: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শ্রম আইন লঙ্ঘনের কথিত মামলায় শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ফরমায়েশী রায়ে সোমবার ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদালত। এ রায় সরকারের প্রতিহিংসার প্রতিফলন।

সোমবার বিকালে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন বিএনপির এই নেতা।

রিজভী বলেন, এই গণভবনের রায়ে পুরো জাতি লজ্জিত। এ ফরমায়েশী রায়ের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানাচ্ছি।

প্রতিহিংসার বশবর্তী হয়ে এ রায় যে দেওয়া হয়েছে তার প্রমাণ শেখ হাসিনা অব্যাহতভাবে ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিষোদগার এবং তাকে হুমকি দেওয়ার ঘটনা প্রমাণ করে।

বিএনপি নেতা বলেন, ২০২২ সালের ১৮ মে এক আলোচনা সভায় শেখ হাসিনা পদ্মা নদীতে টুস করে ফেলে দিয়ে হত্যা করার হুমকি দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে পদ্মা সেতু থেকে পানিতে ফেলে চুবিয়ে মারার হুমকি দিয়েছিলেন। তখন থেকেই স্পষ্ট হয় ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে তার গভীর দুরভিসন্ধি রয়েছে।

তিনি বলেন, দেশে আওয়ামী লীগের লাখ লাখ কোটি টাকা পাচারের হোতা, লুটেরা, ব্যাংক ডাকাত, ঋণ খেলাফিদের কিছুই হয় না। সম্পূর্ণ সাজানো গোছানো রায়ে সাজা দেওয়া হয় ড. ইউনুসের মতো জাতির গর্বকে।

রিজভী বলেন, ২০২৪ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী শুধুমাত্র তার দল, উচ্ছিষ্টভোগী জোট, গৃহপালিত বিরোধী দল, গোয়েন্দা সংস্থার গড়া নকল দল তথাকথিত কুইন্স পার্টি, ভূঁইফোড় পার্টি, ড্রিঙ্কস পার্টি, ছিন্নমূল পার্টি এবং খুচরা কিছু পার্টি আর শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের ডামি প্রার্থীদেরই দিয়েই ভাগ-বাটোয়ারার তামাশার নির্বাচনে মরিয়া হয়ে উঠেছেন। আদতে এই ৩০০ আসনের নির্বাচনে ২ হাজার ২৬০ জন প্রার্থী হলেও ভোটার কেবল একজনই।

রিজভী জানান, গত ৪৮ ঘণ্টায় সারা দেশে গ্রেফতার করা হয়েছে ২৩৫ জন নেতাকর্মীকে, আহত হয়েছেন ৫৫ জন এবং মামলা করা হয়েছে ১২টি। এসব মামলা আসামি করা হয়েছে ৯৮৩ জন নেতাকর্মীকে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930