ব্রেকিং নিউজঃ

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন স্থানে র‌্যালি ও সভা

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সোমবার বিভিন্ন স্থানে র‌্যালি ও সভা হয়েছে। এ সময় নেতাকর্মীরা নির্বাচন বর্জন ও নেতাকর্মীদের মুক্তি দাবি করেন। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান :

রাজশাহীতে মহানগর ছাত্রদলের সভাপতি আলী আকবর জ্যাকির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি ছিলেন-বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার, সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপু।

ঝিনাইদহে র‌্যালি শেষে সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ইমরান হোসেন, আব্দুস সালাম, মাহবুব মিলু।

টাঙ্গাইলের মধুপুরে কেন্দ্রীয় বিএনপির সদস্য মোহাম্মদ আলীর অনুসারী ছাত্রনেতারা র‌্যালি বের করে। এ সময় তারা নির্বাচন ও সরকারবিরোধী নানা স্লোগান দেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031