ব্রেকিং নিউজঃ

মেজর হাফিজের সাজা ‘ফরমায়েশি’: ৭১ মুক্তিযোদ্ধা

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের বিরুদ্ধে দেওয়া সাজার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রণাঙ্গনের ৭১ জন বীর মুক্তিযোদ্ধা।

শনিবার এক বিবৃতিতে তারা বলেন, ‘স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের মোসাহেবী পুলিশ বাহিনী কর্তৃক ষড়যন্ত্রমূলক মিথ্যা ও গায়েবি মামলায় জেড ফোর্সের সহ-অধিনায়ক রণাঙ্গনের সম্মুখ যোদ্ধা হাফিজ উদ্দিন আহমদকে এই সরকারের আজ্ঞাবহ আদালতের ফরমায়েশি রায়ের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।’

তারা বলেন, ‘মহান স্বাধীনতা যুদ্ধে যে কজন সেক্টর কমান্ডার ও সাব সেক্টর কমান্ডাররা বীরত্বের সঙ্গে সম্মুখযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন হাফিজ উদ্দিন আহমদ তাদের মধ্যে প্রথম সারির অধিনায়ক। দুর্ভাগ্য হলেও সত্য যে, গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে হাফিজ উদ্দিন এই দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধে অংশ নিয়েছিলেন- সেই দেশেই তাকে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন করতে গিয়ে এই ফ্যাসিস্ট সরকারের গায়েবি মামলায় সাজাপ্রাপ্ত হতে হয়েছে।’

বিবৃতিতে স্বাক্ষরকারী রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে রয়েছেন- আবদুল্লাহ্ আল নোমান, আব্দুস সালাম, জয়নাল আবেদীন ফারুক, ক্যাপ্টেন (অব.) নুরুল হুদা, মিজানুর রহমান খান বীর প্রতীক, অ্যাডভোকেট ফজলুর রহমান, শেখ রফিকুল ইসলাম বাবলু, নঈম জাহাঙ্গীর, ইসতিয়াক আজিজ উলফাত, সাদেক আহমেদ খান, লেফট্যানেন্ট কর্নেল (অব.) জয়নুল আবেদীন, এমএ বারী- কুড়িগ্রাম, মোকসেদ আলী মঙ্গলীয়া- দিনাজপুর, আবুল হোসেন, এমএ শহিদ বাবলু, আব্দুল হালিম- টাঙ্গাইল, ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম- চাঁপাইনবাবগঞ্জ, রফিকুল বাসেত- গাজীপুর, ওহিদুর রহমান- লক্ষ্মীপুর, হাজী আনসার আলী- রংপুর, আকবর আজাদ- বাগেরহাট, মজিবুল হক ছানা- গাইবান্ধা, এইচ আর সিদ্দিকী সাজু, রওশন আলী ভূঁইয়া, মেজর (অব.) আতিকুর রহমান, এসএম মোস্তফা কামাল, হাজী হোসেন আলী- চট্টগ্রাম, সৈয়দ আবুল বাশার-চট্টগ্রাম, জহিরুল হক তরফদার- জয়পুরহাট, আনোয়ারুল ইসলাম বাবুল গাজী- পিরোজপুর, আব্দুল কাদের- বগুড়া, মোস্তফা সাহাব উদ্দিন রেজা, কাজী নাসির আহমেদ, আব্দুল জব্বার, আব্দুল হাকিম, জাহাঙ্গীর কবির, মহিউদ্দিন আহমেদ শাহজাহান, অ্যাডভোকেট রফিকুল ইসলাম- গাজীপুর, আব্দুস সামাদ- সাভার, কমান্ডার আফজাল হোসেন- বাগেরহাট, হানিফ মাহমুদ, মোবারক হোসেন- ব্রাহ্মণবাড়িয়া, কমান্ডার আব্বাস উদ্দিন- কুমিল্লা, তৌহিদুর রহমান- সিরাজগঞ্জ, নূর করিম- ঠাকুরগাঁও, মোস্তফা কামাল- ঠাকুরগাঁও, জাহাঙ্গীর আলম চৌধুরী- নেত্রকোনা, মো. শরিফ হোসেন, মো. গাউছ মিয়া, আহসান হাবীব মঞ্জু- জামালপুর, আব্দুল মান্নান- মানিকগঞ্জ, আব্দুল খালেক মন্ডল- টাঙ্গাইল, ইউনুছ সিকদার, রফিকুল ইসলাম- বগুড়া, হায়দার জাহান চৌধুরী- নেত্রকোনা, আইয়ুব আলী রেজা, মো. আবু সালেহ, মোতাম্মের ইসলাম- ময়মনসিংহ, আনোয়ারুল হক- নেত্রকোনা, এসএম নুরুল ইসলাম- নারায়ণগঞ্জ, নুর হোসেন মোল্লা, মহিন্দ্র মোহন ঘোষ- টাঙ্গাইল, অ্যাডভোকেট মজিবুল হক মুজিব- মৌলভীবাজার, সরোয়ার হোসেন- যশোর, নুরুর রহমান জাহাঙ্গীর, শহিদুল ইসলাম- সাতক্ষীরা, সামছুল আলম সোনা, মো. সরওয়ার- গৌরনদী, আব্দুল আলম, রশিদ নোমান, নুরুল ইসলাম, হামিদুল ইসলাম- বগুড়া, আমিন উদ্দিন, এসএম সিরাজুল ইসলাম- নওগাঁ, নজরুল ইসলাম- মুন্সীগঞ্জ, আবুল কামাল আজাদ- নোয়াখালী, মো. কাজীমুদ্দিন, জহিরুল হক শাহজাদা মিয়া, মোজাম্মেল হক মুক্ত, আনোয়ারুল হক মনু, আশ্রাফুল আলম আলী মিয়া, আজহারুল হক দুলু, মজিবুর রহমান ফকির, অ্যাডভোকেট এমএ কুদ্দুছ, এসএম সোলাইমান, হারুনুর রশিদ, গোলাম হোসেন, ইসতিয়াক খান লাভলু, হাবিবুর রহমান তুলা, মনোয়ার হোসেন, হাজী আনসার আলী- রংপুর, আজিজুল ইসলাম দুলাল- সিরাজগঞ্জ, শেখ সিরাজুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম পিন্টু, মো. জালাল উদ্দিন- ধামরাই, আব্দুল মাবুদ সৈয়দ।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031