ব্রেকিং নিউজঃ

জেলেনস্কিকে সর্বশেষ সামরিক সহায়তা দিলেন বাইডেন

ইউক্রেন ৪ হাজার ৩০০ কোটি ডলারের বাজেট ঘাটতির সম্মুখীন। এ কারণে রাশিয়ার বিরুদ্ধে পালটা আক্রমণের মাত্রা অনেকটাই মন্থর করতে বাধ্য হয়েছে ইউক্রেন।

এমন পরিস্থিতিতে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের জন্য সর্বশেষ সামরিক বরাদ্দ সহায়তা দিল বাইডেন প্রশাসন।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বিবৃতিতে জানায়, বুধবার ইউক্রেনের জন্য ঘোষণা দেওয়া ২৫০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সহায়তা প্যাকেজের মধ্যে বিমানবিধ্বংসী স্টিংগার মিসাইল এবং হাই-মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমের (হিমারস) জন্য অতিরিক্ত গোলাবারুদ রয়েছে।

কংগ্রেসের অনুমোদন ছাড়াই এ তহবিল দেওয়া হচ্ছে। ইসরাইল ও ইউক্রেনকে সহায়তা দেওয়ার লক্ষ্যে অতিরিক্ত ১০৫ বিলিয়ন ডলারের বিল উত্থাপন করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

বিলটি মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেনটেটিভসে পাশ হয়ে গেলেও উচ্চকক্ষ সিনেটে গিয়ে রিপাবলিকানদের আপত্তির মুখে আটকে যায়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেছেন, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে দেশ ও স্বাধীনতা বাঁচাতে লড়াই করছে ইউক্রেন।

আর এ কারণে আমাদের ইউক্রেনীয় অংশীদারদের সহায়তা করা গুরুত্বপূর্ণ। ইউক্রেনের আত্মরক্ষা এবং দেশটির ভবিষ্যৎ সুরক্ষিত করতে সহায়তার মাধ্যমে আমাদের জাতীয় নিরাপত্তা স্বার্থ এগিয়ে নিতে কংগ্রেসের যত তাড়াতাড়ি সম্ভব পদক্ষেপ নেওয়া অপরিহার্য।

ইউক্রেন যুদ্ধের ব্যাপারে মার্কিন কংগ্রেসের ব্যাপক সমর্থন থাকলেও যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের নিরাপত্তাব্যবস্থা জোরদার করাকে সামরিক চুক্তির একটি অংশ হিসেবে রাখার দাবি জানিয়ে বিলটি আটকে দেয় রিপাবলিকানরা।

ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একাধিক যুক্তরাষ্ট্র সফরেও মন গলেনি মার্কিন আইনপ্রণেতাদের।

তবে গত বুধবার হোয়াইট হাউসের এ ঘোষণার জন্য কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন ছিল না। কারণ পেন্টাগনের কাছে থাকা অস্ত্রের মজুত থেকেই ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া হবে। আর কংগ্রেসের অনুমোদন ছাড়া বাইডেন প্রশাসনের পক্ষে এবারই ছিল শেষবার ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া।

কয়েক দিন আগে ইউক্রেন জানিয়েছিল, পশ্চিমা মিত্রদের কাছ থেকে সহায়তা না এলে তাদের যুদ্ধের পরিকল্পনা মারাত্মকভাবে ব্যাহত হবে।

এ বিষয়ে কর্মকর্তারা বলেন, শিগগিরই আরও সাহায্য না এলে তাদের সরকারি কর্মচারীদের বেতন ও পেনশন বিলম্বিত হতে পারে। তার ওপর এ মাসের শুরুতে ইউক্রেনের জন্য ইউরোপীয় ইউনিয়নের ৫ হাজার কোটি ইউরোর সহায়তা প্যাকেজ আটকে দিয়েছিল হাঙ্গেরি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031