ব্রেকিং নিউজঃ

বিএনপির ডাকা অবরোধ কেউ মানছে না: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী ও বর্তমান সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, জামায়াত ছিল এ দেশের যুদ্ধাপরাধী দল, বিএনপি সন্ত্রাসী দল।

পুলিশ আজকে ভালো কাজ করেছে। নারায়ণগঞ্জে ট্রেনলাইন কাটতে গিয়ে বোমাসহ পুলিশের হাতে তিনজন ধরা পড়েছে। ওরাই এ নাশকতাগুলো করছে।

অবরোধ দিয়ে তারা কিছুই করতে পারবে না। বিএনপির এ অবরোধ কেউ মানছে না। মানুষ এগুলো কেয়ারই করছে না।

রোববার বিকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ড এলাকায় গণসংযোগে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণকে নিয়েই কাজ করছে। নারায়ণগঞ্জের প্রশাসন খুবই অ্যাকটিভ। তারা খুবই অ্যাকটিভলি কাজ করছে। এরপরও যদি ওরা বাড়াবাড়ি করে, তবে আওয়ামী লীগ জনগণের দল। আমাদের উপর হামলা করলে আমরা মেনে নেব, এ পর্যন্ত মেনেই আসছি। কিন্তু সাধারণ জনগণের উপর হামলা করলে আমার মনে হয় না আমরা আমাদের ধৈর্যের বাঁধ বেঁধে রাখতে পারব। আমরা কাউকে ছাড় দেব না।

শামীম ওসমান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের সানারপাড়, নিমাইকাশারী, বাঘমারা, নয়াআটি ও রসুলবাগসহ বিভিন্ন এলাকায় নির্বাচনি গণসংযোগ ও উঠান বৈঠক করেন।

শামীম ওসমান রোববার বিকাল ৪টা থেকে গণসংযোগ ও উঠান বৈঠক শুরু করেন। প্রথমে সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় নারী-পুরুষ ভোটার ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন এবং উঠান বৈঠকে মিলিত হন। পরে তিনি লিপি গার্মেন্টস সংলগ্ন এলাকায় ও বর্ণালী সংসদ এলাকায়ও নির্বাচনি মতবিনিময় সভা করেন।

পরে তিনি নাসিকের ৩নং ওয়ার্ডের কমপক্ষে ২০টি স্পটে উঠান বৈঠক ও মতবিনিময় সভা করেন। এ ছাড়াও তিনি হেঁটে হেঁটে গণসংযোগ করেন। এ সময় নারী-পুরুষ ভোটার ও স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

এ সময় উপস্থিত ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, নাসিক ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মোল্লা ও যুবলীগ নেতা তোফায়েল হোসেনসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031