ব্রেকিং নিউজঃ

সিলেটের সব আসনেই জয়ী হবে আ.লীগ: ড. মোমেন

সিলেটের সব আসনেই আওয়ামী লীগ প্রার্থীরা জয়লাভ করবে বলে মন্তব্য করেছেন, সিলেট-১ আসনের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

কোনো প্রার্থীকেই ছোট করে দেখার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, কোনো নির্বাচনই সহজ নয়, সব আসনেই প্রতিদ্বন্দ্বিতা হবে, উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিতে যাবে।

শনিবার সকালে নগরীর সোবহানীঘাট কাঁচাবাজারে জনসংযোগ ও নির্বাচনি প্রচারণা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, কৃষি ও সমবায় সম্পাদক তপন মিত্র, স্পেশাল পিপি সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, জাতীয় পার্টি জেপি-এর সভাপতি ইফতেখার আহমদ লিমন, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, অ্যাডভোকেট আফসার আহমেদ, ২৩ কাউন্সিলর মোস্তাক আহমদ, শোয়েব আহমদ শামীম, রুহুল মানিক ছুটন, আকিব হাসান, কবির আহমদ সোহেল প্রমুখ।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31