ব্রেকিং নিউজঃ

গোপালগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রচার শুরু

গোপালগঞ্জ-৩ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রচার-প্রচারণা শুরু করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

আজ মঙ্গলবার সকালে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় নৌকার পক্ষে মিছিল বের করেন দুই উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে প্রধানমন্ত্রীর নির্বাচনি এলাকা টুঙ্গিপাড়া ও কোটালিপাড়া উপজেলা সদর।

আজ দুপুরে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে শেখ হাসিনার নির্বাচনি প্রচারণায় করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধানমন্ত্রীর নির্বাচনি এলাকার উন্নয়ন প্রতিনিধি শহীদ উল্লা খন্দকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমলকৃষ্ণ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য দেন। পরে ইউনিয়নগুলোর মনোনীত সমন্বয়কদের কাছে প্রধানমন্ত্রীর পোস্টার ও লিফলেট তুলে দেওয়া হয়।

সভায় শহীদ উল্লা খন্দকার বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি করে দেওয়া হয়েছে। স্থানীয় নেতাদের সাথে নিয়ে তারা প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে পৌঁছাবেন। প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেবেন এবং তাঁর জন্য ভোট প্রার্থনা করবেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930