ব্রেকিং নিউজঃ

বাংলাদেশ ইতিহাস গড়ার পথে

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের কাপের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-আরব আমিরাত। টুর্নামেন্টের ১০ম আসরে দ্বিতীয়বারের মতো ফাইনালে খেলছে বাংলাদেশ।

এর আগে ২০১৯ সালে প্রথমবার ফাইনালে উঠে ভারতের বিপক্ষে হেরে রানার্সআপ হয় আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ যুব দল।

যুব এশিয়া কাপের গত ৯ আসরের মধ্যে এককভাবে সাতবারের চ্যাম্পিয়ন ভারত। এক আসরে ভারত-পাকিস্তান যৌথ চ্যাম্পিয়ন হয়।

এবারের আসরেও হট ফেভারিট ভারত। তাদেরকে সেমিফাইনালে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ।

অন্যদিকে যুব এশিয়া কাপের টানা দ্বিতীয় এবং সবমিলে তৃতীয়বারের আয়োজক দেশ আরব আমিরাত। গতবারের মতো এবারও আরিমাতেই হচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে। স্বাগতিকরা টুর্নামেন্টের ফেভারিট দল পাকিস্তানে গুঁড়িয়ে দিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠে।

আজ রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় আমিরাত। আগে ব্যাট করতে নেমে আশিকুর রহমান শিবলির সেঞ্চুরি আর রিজোয়ান হোসেন ও আরিফুলের জোড়া ফিফটিতে ভর করে ৮ উইকেটে ২৮২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ।

৩০০ বলে ২৮৩ রানের টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশি যুবাদের বোলিং তোপের মুখে পড়ে ৬১ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে গেছে আরব আমিরাত। বাংলাদেশ দলের জয়ের জন্য আর মাত্র ৩ উইকেট প্রয়োজন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031