মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
মহান বিজয় দিবসে শনিবার বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়। প্রতিনিধিদের পাঠানো খবর :
গোয়ালন্দে ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোয়ালন্দ পৌর মেয়র নজরুল ইসলাম মণ্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক মো. সেলিম মুন্সী প্রমুখ।
