ব্রেকিং নিউজঃ

বরিশাল–৩ এর বদলে ২ পেলেন মেনন

ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন বরিশাল–৩ নয়, বরিশাল–২ আসন থেকে নির্বাচন করবেন। শুক্রবার আওয়ামী লীগের পক্ষ থেকে জোটের প্রার্থী হিসেবে তাকে নৌকা প্রতীকে নির্বাচন করার কথা জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার তাকে বরিশাল–৩ আসনে জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য ছাড় দিয়েছিল আওয়ামী লীগ। অবশ্য মেনন বরিশাল–২ ও ৩ আসনেই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

এদিকে বরিশাল–২ (উজিরপুর ও বানারীপাড়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তালুকদার মো. ইউনুস। এখন ১৪ দলের প্রার্থী হিসেবে রাশেদ খান মেনন ওই আসন থেকে নির্বাচন করলে তালুকদার মো. ইউনুস বাদ পড়বেন।

রাশেদ খান মেনন শুক্রবার যুগান্তরকে বলেন, তিনি এখন তার পুরনো বরিশাল–২ আসনে ১৪ দলের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। আওয়ামী লীগের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

রাশেদ খান মেনন ১৯৭৯, ১৯৯১ সালে বরিশাল–২ আসনে নির্বাচন করেছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930