ব্রেকিং নিউজঃ

আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

হিজরি ১৪৪৫ সনের জমাদিউস সানি মাসের জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এতে সভাপতিত্ব করবেন ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে দেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে ০২-২২৩৩৮১৭২৫, ০২-১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ নম্বরে ফোন করে অথবা ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্সযোগে তথ্য পাঠাতে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য দেশবাসীকে অনুরোধ করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031