ব্রেকিং নিউজঃ

স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য আরও ৫২ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ

স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে আরো ৫২ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। আজ রোবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত জিও জারি করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় করোনাভাইরাসের বিস্তার রোধ কল্পে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, ত্রাণকার্য পরিচালনা, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন ভাতা পরিশোধসহ বিভিন্ন প্রয়োজন মেটাতে এ বরাদ্দ দেয়া হয়।

এর মধ্যে ৪৯২টি উপজেলা পরিষদের জন্য ২৪ কোটি ৪৫ লাখ, ৬১টি জেলা পরিষদের জন্য ১৬ কোটি, ১২টি সিটি করপোরেশনের জন্য ৬ কোটি ৮০ লাখ এবং ‘খ’ ও ‘গ’ শ্রেণীর ১৩৮টি পৌরসভার জন্য ৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়।

ইতোপূর্বে গত ২৫ মার্চ করোনা সংক্রমন মোকাবিলায় ১২টি সিটি কর্পোরেশন, ৩২৮টি পৌরসভা ও ৪৯২টি উপজেলা পরিষদের জন্য সর্বমোট ৩৩ কোটি ২ লাখ টাকা বিশেষ বরাদ্দ প্রদান করা হয়েছিল।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930