ব্রেকিং নিউজঃ

সমাবেশে যোগ দিয়ে মান্না বললেন, ‘আমি দালাল না’

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবিতে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর যুগপৎ আন্দোলনে দেখা যাচ্ছিল না নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে।

অবশেষে আজ রোববার বিরোধীদের ডাকা অবরোধ প্রকাশ্যে দেখা গেল ডাকসুর সাবেক এই ভিপিকে। সেখানে বক্তৃতায় তিনি বলেন, মাহমুদুর রহমান মান্না দালাল না।

সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক ঐক্যের রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চ আয়োজিত সমাবেশে তিনি সভাপতিত্ব করেন।

এ সময় মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমি অসুস্থ ছিলাম। আসলে আমি এখনো অসুস্থ এবং কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল না। কিন্তু এর মধ্যে ‘মাহমুদুর রহমান মান্না কোথায়’ প্রশ্ন ওঠায় আমি এখানে এসেছি।’

বিএনপি ও সমমনা দলগুলোর শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগ ও নির্বাচনের তফশিল বাতিলের দাবিতে আন্দোলন-কর্মসূচিতে মান্নার দীর্ঘ অনুপস্থিতি নিয়ে সম্প্রতি বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়েছে।

আজকের মিছিলে যোগ দিয়ে মান্না বলেন, ‘মাহমুদুর রহমান মান্না দালাল না।’ এরপর তিনি মিছিলে অংশ নেন।

এর আগে, গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যান মান্না।

সেদিন তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছিলেন, ‘খালেদা জিয়া বলেছেন কোনো অবস্থায় এই সরকারের অধীনে কোনো নির্বাচন করা যাবে না। আমরা যে আন্দোলন করছি, একদফার আন্দোলন এবং আমরা সামনের মাস থেকে আরও শক্তিশালী আন্দোলন গড়ে তোলার চেষ্টা করব।’

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930