ব্রেকিং নিউজঃ

সন্ত্রাস-জঙ্গিবাদের রাজত্ব কায়েম করছে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মানুষের সম্পদ নষ্ট করে আবারও দেশকে অকার্যকর করতে সন্ত্রাস ও জঙ্গিবাদের রাজত্ব কায়েম করছে বিএনপি।

বুধবার দুপুরে রাজধানীর গুলশানে ডিএনসিসির নগরভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপি বিরোধী দল নয়, বিরোধী দল এখন হলো জাতীয় পার্টি। বিএনপি বিরোধী দল নয়।

তারা এখন স্বীকৃত জনবিচ্ছিন্ন একদল। দেশ ও মানুষের সম্পদ নষ্ট করে আবারও দেশকে অকার্যকর করতে সন্ত্রাস ও জঙ্গিবাদের রাজত্ব কায়েম করছে বিএনপি। তারা (বিএনপি) শুধু মানুষ মারে না, বিদেশিও মারে। তারা আমাদের খ্রিস্টান ধর্মের ধর্ম গুরুদের মারার চেষ্টা করেছে। মসজিদের ইমামদের হত্যা করেছে।

সে কথা এদেশের মানুষ ভুলে যায়নি। দেশের মানুষ তাদের জঙ্গিবাদণ্ডসন্ত্রাসের কথা ভুলেনি। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামকে অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু গুলশান এলাকার কাজ করলে চলবে না, আমাদের এলাকার দিকেও একটু লক্ষ্য রাখবেন।

সন্ধ্যার পরে তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে চলাচলের কোনো জায়গা থাকে না। দ্রুত এ সমস্যা সমাধানের আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, কথা অনেক অনেক লোক অনেক কথা বলেছেন আজকের ডিজিটাল বাংলাদেশ আমরা শতভাগ না হলে আমরা বলতে পারি ৮০ শতাংশ আমরা সাকসেসফুল।

দুর্বার গতিতে আমরা এগিয়ে যাচ্ছি তার একটি কারণ হলো আমরা ডিজিটাল। আজকে প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের কথা বলেছেন। প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেন স্বপ্ন বাস্তবায়ন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল মানুন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান, ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031