ব্রেকিং নিউজঃ

অবরোধে মানুষ সাড়া দিয়েছে বলে মনে হয় না: বিপ্লব কুমার

বিএনপির ডাকা অবরোধ কর্মসূচিতে মানুষ সাড়া দেয়নি বলে মনে করছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মিরপুরে সার্বিক পরিস্থিতি পরিদর্শনে কালশী রোডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিপ্লব কুমার বলেন, ঢাকা শহরের সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভালো। অবরোধে মানুষ সাড়া দিয়েছে বলে মনে হয় না। সাধারণ মানুষ রাস্তায় বের হয়ে আসছেন। যানবাহন ও ট্রেন চলছে এবং সবকিছুই স্বাভাবিক চলছে। অবরোধের প্রভাব জনজীবনে এখনো পর্যন্ত পড়েনি।

তিনি বলেন, আজকে মিরপুরে পাঁচজন জামায়েত কর্মীসহ অনেককে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতাকারীদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে আছি।

নাশকতাকারীদের যেখানেই দেখা যাবে যে কোনো অবস্থায় তাদের প্রতিহত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনা হবে।

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর উল্লেখ করে বিপ্লব কুমার বলেন, এখন পর্যন্ত কোথাও কোনো ঝামেলা হয়নি। সকালে কদমতলী থানার দিকে ছোট ঝামেলা হয়েছিল। এখন পর্যন্ত সবকিছু ভালো আছে। আমরা বিভিন্ন জায়গায় নাশকতাকারীদের গ্রেপ্তার করেছি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930