ব্রেকিং নিউজঃ

রাজধানীতে নুরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নুরুল হক নুরের নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ। আজ মঙ্গলবার সকাল ১০টায় বাংলামোটর মোড়ে থেকে শুরু হয়ে মিছিলটি মগবাজারের কাছে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নুরুল হক নুর বলেন, তিনদিনের যে অবরোধ কর্মসূচি শুরু হয়েছে আমরা তা পালন করছি। এই অবরোধকে সফল করার জন্য আমরা রাজপথে থাকবো, প্রয়োজন হলে জীবন দিবো।

বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে সহিংসতা চালানোর জন্য সরকার বাসে, গাড়িতে অগ্নিসংযোগ করছে, বোমাবাজি করছে। জনগণকে সর্তক থেকে এই কর্মসূচি পালনের আহ্বান জানাচ্ছি।

মুহাম্মদ রাশেদ খান বলেন, জনগণ শান্তিপূর্ণভাবে এই অবরোধ পালন করছে। আমরা মনে করি অনতিবিলম্বে সরকারের পদত্যাগ করা উচিত। সেই সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আটক সকলের মুক্তি চাই।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, হানিফ খান সজিব, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, আব্দুজ জাহের, সহ-সভাপতি মাজেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, মহানগর দক্ষিণের সভাপতি নাজিম হাসান, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সাধারণ সম্পাদক নাদিম হাসান, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসানসহ প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930