প্রশাসনের কয়েকটি পদে রদবদল
প্রশাসনে সিনিয়র সহকারী সচিব ও সহকারী সচিব পর্যায়ে বেশ কয়েকটি পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
এছাড়া দেশের বিভিন্ন স্থানে ৩৪টি বাফার গুদাম নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক আবুল কাশেমের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।
জারি করা আদেশে ওএসডি সিনিয়র সহকারী সচিব স্বীকৃতি প্রামাণিককে আরডিসি হিসাবে রাজশাহী, হা-মীম তাবাসসুম প্রভাকে মাগুরা ও শোয়াইব আহমাদকে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন করা হয়েছে।
ওএসডি সিনিয়র সহকারী সচিব শাহীন মাহমুদ ও তানভীর হাসান চৌধুরীকে বরিশাল এবং এসএম মিকাইল ইসলামকে খুলনা বিভাগীয় কমিশনারের অধীনে পদায়নের জন্য ন্যস্ত করা হয়েছে।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহকে নির্বাহী কর্মকর্তা হিসাবে সুনামগঞ্জ জেলা পরিষদে পদায়ন করা হয়েছে।
সাতক্ষীরা দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমানকে সড়ক ও জনপথ বিভাগের এস্টেট ও আইন কর্মকর্তা হিসাবে খুলনা বদলি করা হয়েছে।
খুলনার কয়রা উপজেলা নির্বাহী অফিসার মমিনুর রহমানকে খুলনা শহর অ্যাডমিনিসট্রেটিভ কনভেনশন সেন্টার নির্মাণ প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক হিসাবে পদায়ন করা হয়েছে।
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফাকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে হবিগঞ্জে বদলি করা হয়েছে।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দিলারা আকতারকে ঢাকা বিভাগীয় কমিশনারের অধীনে পরবর্তী পদায়নের জন্য ন্যস্ত করা হয়েছে।
