ব্রেকিং নিউজঃ

হামাস ইসরাইল সংঘাতে নিহত সাড়ে ৫ হাজার ছাড়াল

হামাস ও ইসরাইলের সংঘাতে এ পর্যন্ত ৪ হাজার ১৩৭ ফিলিস্তিনি এবং ১ হাজার ৪০০ ইসরাইলির প্রাণ গেছে। গত ৭ অক্টোবর শুরু হয়ে ১৪ দিন ধরে দুপক্ষের মধ্যে যুদ্ধ চলছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এ তথ্য দিয়েছেন। তিনি আরো জানিয়েছেন, ইসরাইলি হামলায় গাজায় নিহতদের মধ্যে ১ হাজার ৬৬১ শিশু রয়েছে। এ পর্যন্ত আহতের সংখ্যা ১৩ হাজার ২৬০ জন।

আশরাফ আল-কুদরা জানান, ইসরাইলের হামলায় গাজার ৭টি হাসপাতাল ও ২১ টি স্বাস্থ্যকেন্দ্র অচল হয়ে পড়েছে।

ইসরাইলের গোলাবর্ষণে এ পর্যন্ত ৪৬ জন স্বাস্থ্য কর্মী নিহত হয়েছেন। গাজায় ইসরাইলের এহেন কমকাণ্ডকে ‘নির্মম হত্যাযজ্ঞ’ বলে উল্লেখ করেছেন তিনি।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসরাইলি হামলায় গাজার আল-ওমারি মসজিদ ভেঙে চুরমার হয়ে গেছে। এটি ছিল ফিলিস্তিনের তৃতীয় বৃহত্তম এবং সপ্তম শতকের একটি ঐতিহাসিক মসজিদ।

এদিকে ইসরাইলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে, গত ৭ অক্টোবরের পর পশ্চিম তীর থেকে ৫৪৮ ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে। তাদের দাবি, এদের মধ্যে ৩৭৫ জন হামাসের সদস্য।

আইডিএফের পক্ষ থেকে আরো বলা হয়েছে, গত রাতে গাজার প্রায় ১০০ স্থানে হামলা চালিয়েছে ইসরাইল।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930