ব্রেকিং নিউজঃ

‘মার্কিন প্রতিনিধিদের সার্ভে, শেখ হাসিনার জনপ্রিয়তা ৭০ শতাংশ’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। বিদেশি প্রভুরা একদিন তাদের ছুড়ে ফেলে দেবে।

তাদের প্রভুদেশ মার্কিন সাম্রাজ্যের প্রতিনিধিরা সার্ভে করে দেখেছেন এদেশে শেখ হাসিনার জনপ্রিয়তা ৭০ শতাংশ। কাজেই কোনো ষড়যন্ত্রে লাভ হবে না। দেশের মানুষকে অন্ধকারে এগিয়ে দেবেন না।

আপনাদের দিক থেকে এ দেশের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। তাই ষড়যন্ত্র বাদ নিয়ে নির্বাচনে সহযোগিতা করুন। অন্যথায় আপনাদের দাঁতভাঙ্গা জবাব দেবে জনগণ।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় তিনি মাগুরা শহরের নোমানী ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে বৃহস্পতিবার দুপুরে মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনকালে ‘বিগত নির্বাচনের কথিত রাতের বেলার ভোট’ সম্পর্কে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিগত সংসদ নির্বাচনের বিষয়ে পুলিশের বিরুদ্ধে কে কী অভিযোগ দেয় সেটি আমাদের জানা নেই।

নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের অধীনে কাজ করবে একটি শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে। অনেকেই অনেক ধরনের কথা বলেন। অনেক ধরনের অপপ্রচার করেন।

আমাদের নির্বাচন কমিশনের অধীনে, এই টার্মে প্রধানমন্ত্রীর অধীনে যতগুলো নির্বাচন হয়েছে তার সবই সুষ্ঠু এবং এক্সেপটেবল নির্বাচন হয়েছে। আগামী নির্বাচনেও পুলিশ নির্বাচন কমিশনের অধীনে অর্পিত দায়িত্ব সুন্দরভাবে পালন করবে।

মাগুরা জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ফ ম আবদুল ফাত্তাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডক্টর বিরেন শিকদার, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930