বেশ কয়েকজন কর্মকর্তার দপ্তর বদল
সিনিয়র সহকারী সচিব পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তার দপ্তর বদল করা হয়েছে। এছাড়া পরিকল্পনা কমিশনের এক সদস্যের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়- পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য অধ্যাপক ড. মো. কাউসার আহমেদের চুক্তির ধারাবাহিকতা ও অনুরূপ শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য একই পদে চুত্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। পৃথক প্রজ্ঞাপনে বলা হয়- ওএসডি সিনিয়র সহকারী সচিব সোহেল রানাকে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া সিনিয়র সহকারী প্রধান হিসাবে পরিকল্পনা কমিশনে বদলির আদেশাধীন হাবিবুল হাসান রুমিকে রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।
ডেপুটি রেভিনিউ কালেক্টর পদে পদায়নের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার সাইফুল ইসলামকে গাজীপুর, ফাহরিয়া ইসলামকে কুমিল্লা, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকাকে গোপালগঞ্জ, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার মোস্তাফিজুর রহমানকে মাদারীপুর এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত সিনিয়র সরকারি কমিশনার আইরিন আকতারকে রঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে বদলি করা হয়েছে।
