ব্রেকিং নিউজঃ

কিছু মানুষ জীবিকা হারিয়ে চরম সংকটে : জিএম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, কোভিড-১৯ বা করোনা ভাইরাস মহামারি আকারে হিংস্র থাবা তুলেছে বাংলাদেশেও।

করোনার আঘাতে মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন। বর্তমান বাস্তবতায় কিছু মানুষ জীবিকা হারিয়ে ফেলেছেন। দারুণ সংকটে দিন কাটাচ্ছেন তারা। খাদ্যের সংস্থানের জন্য সংগ্রাম করছেন খেটে খাওয়া মানুষ।

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে শনিবার এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন।

জিএম কাদের জানান, এবার মাহে রমজান এসেছে এক ভিন্ন পরিবেশে। এমন সংকটময় মুহ‚র্তে যারা বিপন্ন মানুষের জন্য খাদ্যের সংস্থান করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।

সরকারের পাশাপাশি রাজনৈতিক নেতা, এনজিও কর্মী, সমাজকর্মী যারা দুঃস্থ মানুষদের জন্য কাজ করছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বর্তমান সংকটে প্রথম সারির যোদ্ধা হিসেবে কাজ করছেন আমাদের চিকিৎসকরা। তারা জীবনের ঝুঁকি নিয়ে করোনা আক্রান্তদের সেবা দিচ্ছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031