ব্রেকিং নিউজঃ

বাংলাদেশ সবসময় ফিলিস্তিনিদের পাশে আছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বুধবার সন্ধ্যায় জরুরি বৈঠক করেছেন ওআইসির সদস্যভুক্ত ১৪ দেশের রাষ্ট্রদূতরা। বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশ সবসময় ফিলিস্তিনিদের পাশে আছে।

ফিলিস্তিন ও গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর চলমান হামলা ও এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশসহ ওআইসির অন্যান্য দেশগুলোর অবস্থান ও করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেন ফিলিস্তিন, সৌদি আরব, আলজেরিয়া, মরক্কো, কাতার, লিবিয়া, তুরস্ক, ইরান, ব্রুনেই, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, ওমান, ইন্দোনেশিয়া ও মিশরের রাষ্ট্রদূত।

১৯৬৯ সালের ২১ আগস্ট জেরুজালেমে পবিত্র মসজিদুল আকসায় অগ্নিসংযোগ করে ইসরাইল। এতে সমগ্র মুসলিম বিশ্বে প্রতিক্রিয়া দেখা দেয়। এ সময় ১৪টি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা মিসরের রাজধানী কায়রোতে বৈঠক করেন।

ওই বছরের ২২ থেকে ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাবাতে ২৫টি মুসলিমপ্রধান দেশের রাষ্ট্রপ্রধানদের নিয়ে একটি সম্মেলন হয়। সম্মেলনে সব রাষ্ট্রের প্রতিনিধির সিদ্ধান্তে ২৫ সেপ্টেম্বর ওআইসি গঠন করা হয়।

১৯৭৪ সালে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত ওআইসির তৃতীয় শীর্ষ সম্মেলনে সদস্য পদ লাভ করে বাংলাদেশ। ওই সম্মেলনে যোগ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930