ব্রেকিং নিউজঃ

ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের দ্বি-রাষ্ট্রীয় সমাধান চায় বাংলাদেশ

ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে সংঘাত চায় না বাংলাদেশ। ওই অঞ্চলে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের খসড়ার ভিত্তিতে দ্বি-রাষ্ট্রীয় সমাধান নিয়ে কাজ করার আহ্বান জানায় বাংলাদেশ।

রোববার ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এ অবস্থান তুলে ধরেন।

এ সময় গাজায় ইসরাইলি সেনাবাহিনীর চলমান অত্যধিক মাত্রার শক্তি প্রয়োগ ও সাধারণ জনগণ হতাহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী।

এক ফেসবুক পোস্টে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গাজায় মানবিক বিপর্যয় রোধ এবং অবিলম্বে মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

প্রসঙ্গত, ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত হামাসের হামলায় ইসরাইলে নিহত হয়েছেন এক হাজার ৩০০ জনের বেশি। তিন হাজার ৪০০ জনের বেশি আহত হয়েছেন।

অপরদিকে ইসরাইলের বোমা হামলায় ৭২৪ শিশুসহ অন্তত দুই হাজার ৩২৯ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আনুমানিক নয় হাজার ৭০০ জন আহত হয়েছেন। এছাড়া প্রায় ৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930