ব্রেকিং নিউজঃ

নির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : প্রধানমন্ত্রী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘পরবর্তী নির্বাচন আসন্ন। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কারণ জনগণ সবসময় আমাদের পাশে দাঁড়িয়েছে।’

আজ বুধবার টুঙ্গিপাড়া কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন, স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সরকারপ্রধান এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমার ওপর বেশ কয়েক বার প্রাণনাশের চেষ্টা করা হয়েছে। বুলেট ও বোমার মুখোমুখি হয়ে আমি আজকের অবস্থানে পৌঁছেছি। আল্লাহ তা’লা প্রত্যেককে দায়িত্ব দিয়েছেন এবং সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত তাকে রক্ষা করেন। উপরে আল্লাহ আর আমার দলের নেতাকর্মীরা আমাকে বাঁচানোর জন্য মাঠে আছেন। আমার ওপর হামলা হলেই আমার দলের লোকজন আমাকে রক্ষা করেন।’

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২২ জন নিহত হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে দলটির সভাপতি শেখ হাসিনা বলেন, ‘নেতাকর্মীরা জীবন দিয়ে তাকে মানবঢাল তৈরি করে বাঁচিয়েছিলেন। এটাই সবচেয়ে বড় ব্যাপার, আমি জনগণের সেবা করার সুযোগ পেয়েছি।’

শেখ হাসিনা বলেন, ‘সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়িত করে জনগণের ভাগ্য পরিবর্তন করে তাদের উন্নত জীবন দিতে কাজ করে যাচ্ছে। আমি জনগণের কল্যাণের জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি।’

টুঙ্গিপাড়া-কোটালীপাড়া আসনের জনগণকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, সারা দেশের কল্যাণের কথা চিন্তা করে পর্যাপ্ত সময় দিতে না পারলেও বারবার ভোটের মাধ্যমে আপনারা আমাকেই নির্বাচিত করেছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930