ব্রেকিং নিউজঃ

৬৫ কোটি টাকা পেলেন অবসরে যাওয়া ১২৪০ শিক্ষক-কর্মচারী

অবসরে যাওয়া আরও ১ হাজার ২৪০ জন বেসরকারি শিক্ষক-কর্মচারীর কল্যাণ ট্রাস্ট তহবিলের টাকা ছাড় করা হয়েছে। অবসরকালীন সুবিধা বাবদ তাদের জন্য ৬৫ কোটি ২০ লাখ ৪৮ হাজার টাকা অনুমোদন দেওয়া হয়। সোমবার বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

ট্রাস্ট থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের কল্যাণ ট্রাস্টের দুটি লটে ১ হাজার ২৪০ জন শিক্ষক-কর্মচারীর কল্যাণ সুবিধা বাবদ ৬৫ কোটি ২০ লাখ ৪৮ হাজার ৫৭৭ টাকার ছাড় করা হয়েছে।

এর মধ্যে ২০২১ সালের সেপ্টেম্বর মাসের নিয়মিত আবেদন নিষ্পত্তির পাশাপাশি মৃত ও গুরুতর অসুস্থ শিক্ষক-কর্মচারীদের অগ্রাধিকারের আবেদনও নিষ্পত্তি করা হয়েছে। শিগগির আরো উল্লেখযোগ্য সংখ্যক আবেদন নিষ্পত্তি করা হবে’ বলেও জানায় ট্রাস্ট কর্তৃপক্ষ।

বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্যসচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু বলেন, অনেকে উন্নত চিকিৎসা, ছেলে-মেয়ের জন্য এ টাকার আশায় থাকেন। প্রায় দুই বছর ধরে অপেক্ষায় থাকা শিক্ষকদের টাকা দ্রুত সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা চলছে। ছাড় করা অর্থ দ্রুত তারা পেয়ে যাবেন বলে আশা করছি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930