ব্রেকিং নিউজঃ

এবার ইসরাইলের বিমান হামলায় ১৬০ ফিলিস্তিনি নিহত

অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইল বাহিনী বিমান হামলা চালিয়েছে। এতে ১৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার হাসপাতাল সূত্রের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

এর আগে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরাইলের দিকে একের পর এক রকেট হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।

এসব হামলায় এ পর্যন্ত ৪০ ইসরাইলি নিহত হয়েছে। এছাড়া আহত হয় আরও সাত শতাধিক।

আল-জাজিরা জানিয়েছে, ইসরাইলের যুদ্ধবিমান বেসামরিক ভবন লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এতে বহু মানুষ হতাহত হয়েছেন। হামলার তীব্রতা সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031