ব্রেকিং নিউজঃ

বিএনপি-জামায়াত দেশকে যেন অস্থিতিশীল করতে না পারে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপি-জামায়াত যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।

আমি মনে করি আমাদের তরুণরা সবচেয়ে সজাগ ও সচেতন শ্রেণি। তারা যেন এ বিষয়ে অনেক বেশি সজাগ থাকে এবং যেকোনো মূল্যে যেন আমরা এ অপশক্তিকে সবাই মিলে প্রতিহত করতে পারি।

শুক্রবার দুপুরে চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চাঁদপুর জেলার সমাবেশ শেষে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন, আসন্ন দুর্গাপূজা ও জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই স্বাধীনতাবিরোধী শক্তি বিএনপি-জামায়াত যেন কোনো ধরনের সংকট ও সহিংসতা তৈরি করতে না পারে।

তিনি বলেন, বিএনপি-জামায়াত মানুষের ওপর অত্যাচার-নির্যাতন যেমন চালানোর চেষ্টা করে, তেমনি তারা দেশের ভাবমূর্তিও নষ্ট করে। এ অপশক্তির বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে।

মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ করে বলেন, শিক্ষার্থীরা হচ্ছে দেশের সবচেয়ে সচেতন ও সজাগ অংশ। তারা যেন সব সময় চোখ-কান খোলা রাখে। কারণ এই বংলাদেশ তাদের, তারা এই দেশের বর্তমান ও ভবিষ্যৎ এবং তারা যেন এই অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য, স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য এই যে সাম্প্রদায়িক অপশক্তি রয়েছে তাদের রুখে দিতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক কামরুল হাসান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক মোহাম্মদ আমিন উদ্দিন, চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা রেঞ্জ কমান্ডার মোহাম্মদ আবদুল আউয়াল ও চাঁদপুর জেলা কমান্ডার

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031