ব্রেকিং নিউজঃ

করোনায় প্রাণ হারালেন ডিএসসিসি মেয়রের উপদেষ্টা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়রের বর্জ্য ব্যবস্থাপনাবিষয়ক উপদেষ্টা খন্দকার মিল্লাতুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

শনিবার (২৫ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানান, গত ২৩ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এরপর আইইডিসিআর তার নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর কথা নিশ্চিত করেছে।

এর আগে খন্দকার মিল্লাতুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে গত ২৩ এপ্রিল তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেদিন সন্ধ্যায় হাসপাতালেই তার মৃত্যু হয় বলে জানান দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031