ব্রেকিং নিউজঃ

ইউক্রেনে ১৪তম বারের মতো সামরিক সাহায্যের ঘোষণা সুইডেনের

ইউক্রেনকে আরো সামরিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে সুইডেন। কিয়েভকে ১৯ কোটি ৯০ লাখ ডলার মূল্যের নতুন সামরিক সহায়তা প্যাকেজ পাঠাবে দেশটি।

এর সঙ্গে যুদ্ধবিমান ও কামানের গোলাবারুদ পাঠানোর বিবেচনা করেছে সুইডেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী পাল জনসন একটি সংবাদ সম্মেলনে বলেন, সরকার চাইলে ইউক্রেনে জাস গ্রিপেন যুদ্ধবিমান পাঠানোর বিষয়ে ৬ নভেম্বরের মধ্যে প্রতিবেদন তৈরি করে ফেলবো। তবে তিনি পুনরায় বলেন, সুইডেনের নিজের নিরাপত্তার জন্য ন্যাটোর সদস্য হওয়া প্রয়োজন।

রুশ আগ্রাসনের পর থেকে ১৪তম বারের মতো সামরিক সহায়তা পাঠাতে যাচ্ছে সুইডেন। সব মিলিয়ে এই সহযোগিতা মূল্য ৯৪ কোটি ৯৪ লাখ ৬৩ হাজার ২০ ডলারের বেশি দাঁড়িয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার স্পেনে এক অনানুষ্ঠানিক বৈঠকে ইউরোপীয় নেতাদের সতর্ক করে বলেন, ইউরোপ যদি সমর্থনে নড়বড়ে হয় তবে রাশিয়া পাঁচ বছরের মধ্যে অন্যান্য দেশ আক্রমণ করতে পারে।

তিনি আরও বলেন, মার্কিন ও ইউরোপীয় আর্থিক সহায়তা অব্যাহত রাখার বিষয়ে আমি আত্মবিশ্বাসী।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031