ব্রেকিং নিউজঃ

প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে করোনা পরীক্ষা শুরু

করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্তকরণে নমুনা পরীক্ষা শুরু করেছে সাভারে অবস্থিত বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট।

শনিবার থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে প্রাপ্ত নমুনা পরীক্ষার কাজ শুরু করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন এ গবেষণা প্রতিষ্ঠানটি। সাভারের ধামরাই ও পাশ্ববর্তী এলাকা থেকে প্রাপ্ত ১৯টি নমুনা পরীক্ষার কাজ ইতোমধ্যে শুরু করা হয়েছে এ প্রতিষ্ঠানে।

রিয়েল টাইম পিসিআর প্রযুক্তিসমৃদ্ধ দেশের অন্যতম বৃহত্তম এই বিএসএল-২ (বায়োসেইফটি লেভেল-২) ল্যাবে বায়োলজিক্যাল নিরাপত্তার সব ধরনের সুবিধা রয়েছে। প্রতিদিন ৩০০টি নমুনা পরীক্ষা করার সক্ষমতা রয়েছে এই ল্যাবটির।

করোনা ভাইরাস শনাক্তকরণে সাভার ও পার্শ্ববর্তী এলাকাসমূহ থেকে প্রাপ্ত নমুনা পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদপ্তর গত ২০ এপ্রিল চিঠির মাধ্যমে প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালককে অনুরোধ জানায়। পিসিআর কিট ও অন্যান্য লজিস্টিক স্বাস্থ্য অধিদপ্তর সরবরাহ করবে বলেও এই চিঠিতে জানানো হয়।বাসস

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930